📖 কুরআনের আলোকে:
ثُمَّ أَنتُمْ هَـٰؤُلَاءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًا
مِّنكُم مِّن
دِيَارِهِمْ تَظَاهَرُونَ عَلَيْهِم بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَإِن يَأْتُوكُمْ أُسَارَىٰ
تُفَادُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ ۚ أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ
وَتَكْفُرُونَ بِبَعْضٍ ۚ فَمَا جَزَاءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ
الدُّنْيَا ۖ وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ ۗ وَمَا اللَّهُ
بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
"Then you kill one another and expel a group of you from their
homes. You attack them with sin
and injustice. And if they come to you as prisoners, you set them free for a ransom. And it is
not lawful for you to expel them. Do you then believe in some of the Book and disbelieve in
some? Those who do so will have no way except in the life of this world, and on the Day of
Resurrection they will be brought to the severest punishment. And Allah is not unaware of what
you do."
"অতঃপর তোমরাই পরস্পর খুনাখুনি করছ এবং তোমাদেরই একদলকে তাদের দেশ
থেকে বহিস্কার করছ। তাদের
বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করছ। আর যদি তারাই কারও বন্দী হয়ে তোমাদের কাছে আসে, তবে
বিনিময় নিয়ে তাদের মুক্ত করছ। অথচ তাদের বহিস্কার করাও তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা গ্রন্থের
কিয়দংশ বিশ্বাস কর এবং কিয়দংশ অবিশ্বাস কর? যারা এরূপ করে পার্থিব জীবনে দূগর্তি ছাড়া তাদের আর
কোনই পথ নেই। কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে। আল্লাহ তোমাদের কাজ-কর্ম
সম্পর্কে বে-খবর নন। "
📚 সূরা বাকারা - ৮৫
وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ
وَمَا هُم بِمُؤْمِنِينَ
"And among the people are some who say, "We believe in Allah and
the Last Day," but they are not
believers at all."
"আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও
পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ
তারা ঈমানদার নয়।"
📚সূরা আল-বাকারাহ (২:৮)
يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا
أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ
"They deceive Allah and the believers, but they deceive no one
except themselves, and they do
not perceive it."
"তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া
অন্য কাউকে ধোঁকা দেয় না
অথচ তারা তা অনুভব করতে পারে না।"
📚 সূরা আল-বাকারাহ (২:৯)
إِنَّا أَنزَلْنَا التَّوْرَاةَ فِيهَا هُدًى وَنُورٌ ۚ يَحْكُمُ بِهَا
النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا وَالرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ بِمَا
اسْتُحْفِظُوا مِن كِتَابِ اللَّهِ وَكَانُوا عَلَيْهِ شُهَدَاءَ ۚ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ
وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ
هُمُ الْكَافِرُونَ
"Indeed, We sent down the Torah, in which was guidance and light.
The prophets who submitted [to
Allah] judged by it for the Jews, as did the rabbis and scholars by that with which they were
entrusted of the Scripture of Allah, and they were witnesses thereto. So do not fear the people
but fear Me, and do not exchange My verses for a small price. And whoever does not judge by what
Allah has revealed - then it is those who are the disbelievers."
"নিশ্চয় আমি তাওরাত নাযিল করেছি, এতে ছিল হিদায়াত ও আলো। নবীগণ, যারা
অনুগত ছিল, তারা ইয়াহুদীদেরকে
এর মাধ্যমে ফয়সালা দিত এবং আল্লাহওয়ালা ও আলিমগণও (ফয়সালা দিত); কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক
বানানো হয়েছিল এবং তারা ছিল এর ওপর সাক্ষী। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকেই ভয় করো। আর আমার
আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না। আর আল্লাহ যা নাযিল করেছেন, তার মাধ্যমে যারা ফয়সালা করে
না, তারাই কাফির।"
📚 সূরা আল-মায়েদাহ, আয়াত ৪৪