দোয়া
দোয়া সমূহ:
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
"Our Lord, grant us from among our wives and offspring comfort to our eyes and make us an example for the righteous.”
"হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।"
📚 উত্তম বংশধর এর জন্য ,সুরা আল ফুরকান - ৭৪
لَّآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبْحَٰنَكَ إِنِّى كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ
"There is no deity except You; exalted are You. Indeed, I have been of the wrongdoers.”
"তুমি ছাড়া অন্য কোন উপাস্য নেই, তুমি পবিত্র! নিশ্চয়ই আমি জালিমদের (পরাধীন/পাপিষ্ঠদের) অন্তর্ভুক্ত হয়ে গেছি।"
📚 সূরা আল-আম্বিয়া (২১:৮৭)
ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
"Call upon your Lord in humility and privately; indeed, He does not like transgressors."
"তোমরা তোমাদের রবকে ডাক বিনয়ের সাথে ও গোপনে। নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।"
📚 সূত্র: সূরা আল-আ'রাফ (৭), আয়াত ৫৫
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
"O Allah, I ask You by my testifying that You are Allah, there is no god but You, the One, the Eternal Refuge, who neither begets nor is born, nor is there to Him any equivalent."
"হে আল্লাহ! আমি আপনার নিকট প্রার্থনা করছি এই উসিলায় যে— আমি সাক্ষ্য দিচ্ছি আপনিই আল্লাহ, আপনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আপনি একক, অমুখাপেক্ষী। যিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি, আর যাঁর সমকক্ষ কেউ নেই।"
📚 সূত্র: ইসমে আজম